সাহিত্যে নোবেল পেলেন আনি আর্নো
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক আনি আর্নো।
বৃহস্পতিবার বিকেলে বিজয়ী নাম ঘোষণা করেছে নোবেল কর্তৃপক্ষ।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি, কেনিয়ার লেখক নগুগি ওয়া থিয়ঙ্গো, জাপানের হারুকি মুরাকামি ও নরওয়ের জন ফোসের মতো লেখক ও সাহিত্যিকদের হারিয়ে পুরস্কার জিতে নিয়েছেন আর্নো।
ঘোষণায় বলা হয়েছে, সাহস ও পর্যবেক্ষণগত তীক্ষ্ণতার মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির সমষ্টিগত সংযম, বিচ্ছিন্নতাবোধ ও শিকড় অনাবৃত করার জন্য আর্নোকে পুরস্কৃত করা হয়েছে।
আরও পড়ুনঃ রসায়নে নোবেল পুরষ্কার জিতলেন ৩ বিজ্ঞানী
৮২ বছর বয়সী এ নারী নোবেল বিজয়ীর সাহিত্যকর্মগুলো অনেকাংশেই আত্মজীবনীমূলক। একই সঙ্গে সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞানের সঙ্গে তার লেখার ঘনিষ্ঠ যোগ রয়েছে।
আর্নোকে পুরস্কৃত করার বিষয়ে সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত শক্তিশালী বৈষম্য দিয়ে চিহ্নিত জীবন তিনি ধারাবাহিকভাবে ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিরীক্ষণ করেছেন।





